বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নকলা উপজেলা শাখা কমিটিতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক শফিউজ্জামান রানা। কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের বানী পত্রিকায় কর্মরত সংবাদকর্মী আরিফুর রহমান। ১৫ সদস্য বিশিষ্ট উক্ত শাখা কমিটির দাতা উপদেষ্টা হিসেবে আছেন শেরপুর-২ আসন (নকলা-নালিতাবাড়ী) নির্বাচিত এলাকার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, সমাজসেবক আব্দুর রাজ্জাক, ইত্তেফাকের হযরত আলী, খৈরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন।
শাখাটি গত ২৪ সালের জুন মাসে ২১জন সদস্য নিয়ে গঠিত হয়। তবে এক বছরের মেয়াদ শেষে অক্টোবর মাস পর্যন্ত বিএমএসএফের নিয়ম ভঙ্গের অভিযোগে ৪ জনকে বহিষ্কার এবং সাংবাদিকতা ছেড়ে দেওয়া ৪ জন মিলে মোট ৮ জনকে কমিটি থেকে বাদ দিয়ে চলতি বছরের ১১ মার্চ বুধবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরের স্বাক্ষরিত ১৫ সদস্য বিশিষ্ট তালিকার অনুমোদন দেয়।
এতে সকল সংবাদকর্মীদের অনুমতিতে শফিউজ্জামান রানাকে সভাপতি ও আরিফুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। দলমত নির্বিশেষে নিরপেক্ষ ভাবে কাজ করে আসছে প্রায় দুই বছর ধরে বিএমএফ নকলা উপজেলা শাখা। দাতা এবং উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী সকল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কারো দ্বারা প্রভাবিত না হয়ে সঠিক এবং সত্য সংবাদ উপস্থাপন করাসহ নিরপেক্ষ ভাবে কাজ করবেন এটাই আমার প্রত্যাশা।
