পটিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৯:২৫ পিএম

চট্টগ্রামের পটিয়ায় রনি দত্ত(৩২) নামে এক মাদক কারবারিকে ১৯ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(১৩মার্চ) বিকেলে উপজেলার হাবিলাশদ্বীপ ইউনিয়নের দক্ষিন হুলাইন বাদামতল এলাকায় কালু সওদাগরের খাবারের দোকানের সামনে থেকে তাকে  ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে পটিয়া থানা পুলিশের একটি টিম।

গ্রেফতার রনি দত্ত চন্দনাইশ উপজেলার বরমা গ্রামের মৃত হারাধন দত্তের ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, গ্রেফতারকৃত আসামী রনি দত্তকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত