আবাসিক হোটেল থেকে ৩৬ জন গ্রেপ্তার, চলছিল অসামাজিক কার্যক্রম

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৯ পিএম

ফরিদপুরের লক্ষ্মীপুর রেল বস্তিসহ বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অপরাধে ৩৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার ভোর ৪টা হতে শহরের লক্ষীপুর, পূর্ব খাবাসপুর ও হাজী শরীয়াতুল্লা বাজার এলাকায় সেনাবাহিনী, পুলিশ, আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ যৌথ বাহিনী বিশেষ অভিযান চালায়। অভিযান শেষে বিভিন্ন এলাকা থেকে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের দায়ে ৩৬ জনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

এ ছাড়া হাজী শরীয়তুল্লাহ বাজারের বেশ কিছু আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে ৮ নারীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা চলমানের নির্দেশ দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস বলেন, জেলায় মাদকবিরোধী অভিযান এই ধারা অব্যাহত থাকবে। ভবিষ্যতে মাদক এবং অসামাজিক কার্যকলাপের কাউকে ছাড় দেওয়া হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত