তৃতীয় অধ্যায় : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১. কোন রক্তকণিকা রক্তরসের মধ্য দিয়ে নিজেই চলতে পারে?
ক. শ্বেত রক্তকণিকা খ. লোহিত রক্তকণিকা
গ. অনুচক্রিকা ঘ. লসিকা
২. লোহিত কণিকা কোথায় সঞ্চিত হয়?
ক. হৃৎপিন্ডে খ. প্লীহাতে
গ. রক্তরসে ঘ. ফুসফুসে
৩. নিচের কোনটি দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে?
ক. শ্বেত রক্তকণিকা খ. লোহিত রক্তকণিকা গ. অনুচক্রিকা ঘ. লসিকা
৪. মানুষের লোহিত রক্তকণিকার আয়ু কত দিন?
ক. ১২০ খ. ১৩০ গ. ১৪০ ঘ. ১৫০
৫. লোহিত রক্তকণিকার আকৃতি কেমন?
ক. চ্যাপ্টা খ. লম্বা গ. মোটা ঘ. চিকন
৬. রক্তের অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করে কোনটি?
ক. শ্বেত রক্তকণিকা খ. লোহিত রক্তকণিকা
গ. অনুচক্রিকা ঘ. রক্তরস
৭. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি?
ক. এনজাইম খ. হরমোন গ. বিলিরুবিন ঘ. লসিকা
৮. কোনটি রেচন পদার্থ?
ক. লেসিথিন খ. অ্যামোনিয়া গ. অ্যালবুমিন ঘ. বিলিরুবিন
৯. রক্তরসে খাদ্যসার হিসেবে উপস্থিত থাকে কোনটি?
ক. অ্যামিনো এসিড খ. অ্যামোনিয়া
গ. কোলেস্টেরল ঘ. অ্যালবুমিন
১০. মানুষের রক্তরসের প্রায় কত ভাগ পানি?
ক. ১০% খ. ৪৫% গ. ৫৫% ঘ. ৯০%
১১. কোনটি রক্তের তরল অংশ?
ক. রক্তকোষ খ. প্লাজমা গ. সিরাম ঘ. লসিকা
১২. কোন রোগে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়?
ক. থ্যালাসেমিয়া খ. লিউকেমিয়া গ. অ্যানিমিয়া ঘ. পারপুরা
১৩. লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে গেলে নিচের কোনটি হয়?
ক. লিউকেমিয়া খ. থ্যালাসেমিয়া গ. পলিসাইথিমিয়া ঘ. অ্যানিমিয়া
১৪. কোন উপাদানটির অভাবে অ্যানিমিয়া দেখা দেয়?
ক. শ্বেত রক্তকণিকা খ. লোহিত রক্তকণিকা
গ. অনুচক্রিকা ঘ. লসিকা
১৫. রক্তক্ষরণ বন্ধ হওয়ার প্রক্রিয়ার সঙ্গে
যুক্ত কোনটি?
ক. থ্রম্বিন খ. ট্রিপসিন গ. ফাইসিন ঘ. লাইপেজ
১৬. নিচের কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
ক. শে^ত রক্তকণিকা খ. লোহিত রক্তকণিকা
গ. অনুচক্রিকা ঘ. লসিকা
১৭. অনুচক্রিকার গড় আয়ু কত দিন?
ক. ২-৫ খ. ৫-১০ গ. ১০-১৫ ঘ. ১৫-২০
১৮. কোনটি হিপারিন নিঃসৃত করে?
ক. মনোসাইট খ. নিউট্রোফিল গ. ইউসিনোফিল ঘ. বেসোফিল
১৯. কোনটি অ্যান্টিবডি গঠন করে?
ক. মনোসাইট খ. লিম্ফোসাইট গ. ইউসিনোফিল ঘ. বেসোফিল
২০. দেহে এলার্জি প্রতিরোধ করে কোনটি?
ক. হিস্টাসিন খ. হিস্টামিন গ. হেপারিন ঘ. নিউট্রোফিল
২১. নিচের কোনটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে?
ক. মনোসাইট খ. লিম্ফোসাইট গ. নিউট্রোফিল ঘ. বেসোফিল
২২. ডেঙ্গুজ¦রে আক্রান্ত হলে নিচের কোন রোগটি হয়?
ক. পলিসাইথিমিয়া খ. অ্যানিমিয়া গ. থ্রম্বোসাইটোসিস ঘ. পারপুরা
২৩. কোনটি বংশগত রক্তের রোগ?
ক. পলিসাইথিমিয়া খ. অ্যানিমিয়া গ. থ্রম্বোসাইটোসিস ঘ. থ্যালাসেমিয়া
২৪. রক্তশূন্যতা হয়, যখন
ক. জইঈ বৃদ্ধি পায় খ. ডইঈ বৃদ্ধি পায়
গ. জইঈ হ্রাস পায় ঘ. অনুচক্রিকা হ্রাস পায়
২৫. সর্বজনীন দাতা গ্রুপ কোনটি?
ক. অ খ. ই গ. অই ঘ. ঙ
২৬. কোন রক্তের গ্রুপকে ‘ইউনিভার্সাল ডোনার’ বলা হয়?
ক. অ খ. ই গ. অই ঘ. ঙ
২৭. মানুষের হৃৎপি-ে প্রকোষ্ঠ কয়টি?
ক. ২ খ. ৪ গ. ৫ ঘ. ৬
২৮. হৃৎপি- বেষ্টনকারী পর্দার নাম কী?
ক. পেরিকার্ডিয়াম খ. অ্যাস্টিয়াম গ. ভেন্টিকল ঘ. ভেনাক্যাভা
২৯. ফুসফুস থেকে ঙ২ যুক্ত রক্ত হৃৎপি-ে নিয়ে আসে কোনটি?
ক. শিরা খ. ধমনি গ. পালমোনারি ধমনি ঘ. পালমোনারি শিরা
৩০. কোন রক্তনালি দূষিত রক্ত বহন করে?
ক. ফুসফুসীয় ধমনি খ. মহাধমনি
গ. ফুসফুসীয় শিরা ঘ. পালমোনারি শিরা
উত্তর
১. ক, ২. খ, ৩. খ, ৪. ক, ৫. ক, ৬. ঘ, ৭. খ, ৮. খ, ৯. ক, ১০. ঘ, ১১. খ, ১২. ঘ, ১৩. গ, ১৪. খ, ১৫. ক, ১৬. গ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. খ, ২০. খ, ২১. গ, ২২. ঘ, ২৩. ঘ, ২৪. গ, ২৫. ঘ, ২৬. ঘ, ২৭. খ, ২৮. ক, ২৯. ঘ, ৩০. ক
লেখক : সহকারী শিক্ষক, ঘোনারচালা উচ্চ বিদ্যালয়, সখীপুর, টাঙ্গাইল