পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০১:৫৫ এএম

প্রচণ্ড ঝড় ও দমকা বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। 

রবিবার (১৫ মার্চ) রাত প্রায় পৌনে ১১টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার এডিজিএম মো. সালাম হোসেন।

মো. সালাম হোসেন জানান, পদ্মা নদীতে প্রচণ্ড ঝড় ও বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে নৌরুটে চলাচলকারী সব ধরনের নৌযান উভয় ফেরিঘাটের পন্টুনে নোঙর করে রাখা হয়েছে।

তিনি বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মোট ১৭টি ছোট-বড় ফেরি রয়েছে, এর মধ্যে ১১টি ফেরি নিয়মিত চলাচলে রয়েছে। তবে বৈরি আবহাওয়া কেটে গেলে পুনরায় এ নৌরুটে ফেরি চলাচল শুরু করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত