অটোরিকশার ধাক্কায় সাবেক ব্যাংকারের মৃত্যু

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৭:৪১ এএম

রাজধানীর খিলগাঁও এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আলী আজম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আলী আজমের মেয়ে শিখা জানান, তার বাবা ব্যাংকে চাকরি করতেন। বর্তমানে অবসরে আছেন। গতকাল সকালে খিলগাঁও নন্দীপাড়া বাজারে বাজার করতে যান। সেখানে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেকে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাদের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম থানায়। খিলগাঁও নন্দীপাড়া ৫ নম্বর রোডে থাকেন তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত