বিএমইউর বহির্বিভাগ ১৯ ও ২২ মার্চ খোলা থাকবে

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৭:৪২ এএম

পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যে রোগীদের সুবিধার্থে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগ আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার এবং ২২ মার্চ রবিবার খোলা থাকবে। ওই দুই দিন রোগীরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগ থেকে চিকিৎসকের পরামর্শ সেবা নিতে পারবেন। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ইতিমধ্যে হাসপাতালের পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত