ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৩ এএম

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের দিন ঢাকায় মেট্রোরেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘ ৭ দিনের সরকারি ছুটির মধ্যে কেবল ঈদের দিনই এই গণপরিবহন সেবা বন্ধ থাকবে। গত সোমবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঈদের ছুটিতে নগরবাসীর যাতায়াত পরিকল্পনা আগেভাগে নির্ধারণে সহায়তা করতেই এই আগাম ঘোষণা দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে

ডিএমটিসিএল সূত্র জানায়, ঈদের বিশেষ ছুটির কারণে কেবল ঈদের দিনটিতেই মেট্রোরেলের চাকা ঘুরবে না। তবে ঈদের পরদিন থেকেই পূর্বনির্ধারিত নিয়মিত সময়সূচি অনুযায়ী পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত