চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীসহ ৫ পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮) মার্চ তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
গ্রামীণ ব্যাংকের কাশিয়াইশ শাখায় ব্রাঞ্চ ম্যানেজার নিকট থেকে ১,২৮,১৫৫ টাকা ছিনতাইয়ের ঘটনার মামলার আসামী মোঃ আব্দুর রাজ্জাক প্র. সুমনকে (৩৫) মঙ্গলবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ। সে উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বেলখাইন আবুল হোসেন চেয়ারম্যান বাড়ীর মৃত আবুল হাশেমের ছেলে।
একই রাতে পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ধলঘাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকার মৃত হরি দের ছেলে সুধীর দে (৫৫),মৃত হারাধন দের ছেলে অমর দে (৪২) ও বাবুল দেকে (৪৫) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও বিচারপতি জেবিএম হাসানের বাড়িতে চুরির ঘটনায় আসামী মুহাম্মদ ইরফানকে (২২) নিজ বাড়ি হতে গ্রেপ্তার করা হয়। সে জঙ্গলখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ড এয়াকুবদন্ডী কাশেম প্রফেসর এর বাড়ির মোঃ কামালের ছেলে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, ছিনতাই ও চুরি সহ বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপার্দ করা হয়েছে।