জাবির আবাসিক হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর আনুমানিক আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম কনিস্ক মাঝি। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে জানা গেছে।

সহপাঠী ও হল সূত্রে জানা যায়, দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে সহপাঠীরা কক্ষের ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়।

শেরে বাংলা হলের প্রাধ‍্যাক্ষ প্রফেসর ড. নজরুল ইসলাম প্রান্তিক জানিয়েছেন ,নিহত শিক্ষার্থীর লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং পুলিশ আসলে লাশ নামানো হব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত