ঝিনাইদহে ঈদুল ফিতরের নামাজ আদায়

আপডেট : ২০ মার্চ ২০২৬, ১১:৫৫ এএম

প্রতি বছরের ন্যায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুকুন্ডু উপজেলায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন কয়েকটি গ্রামের মুসল্লিরা।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮ টায় উপজেলা শহরের ফুটবল মাঠ এলাকায় ঈদের নামাজ আদায় করা হয়। এতে ইমামতি করেন মাওলানা হাবিবুল্লাহ।

মুসল্লীরা জানান, সৌদি আরবের সঙ্গে মিলে রেখে তারা ২০০৫ সাল থেকে ঈদ জামাতের আয়োজন করে আসছেন। এবারও উপজেলার পারফলসী, পায়রাডাঙ্গা, ভালকী, কুলবাড়িয়া  দখলপুর, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, শীতলীসহ শৈলকুপা উপজেলার আসাননগর এলাকা থেকে প্রায় ৭০ জন মুসল্লিরা এ ঈদের নামাজ আদায় করেন।

নামাজ আদায় শেষে শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত