গাজী মাজহারুল আনোয়ারকে হারানোর দিন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ এএম

কিংবদন্তি গীতিকবি ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুবার্ষিকী আজ। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান কালজয়ী অসংখ্য গানের এই রচয়িতা। প্রয়াণ দিবসে পারিবারিক উদ্যোগে এবং বিভিন্ন সাংস্কৃতিক প্ল্যাটফর্মে উদযাপিত হচ্ছে দিনটি। স্মরণানুষ্ঠান নিয়ে কথা বলতে গিয়ে তার কন্যা, কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার জানান, এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকটি এতিমখানায় খাবার বিতরণ করা হচ্ছে এবং আয়োজন করা হয়েছে মিলাদ মাহফিলের। এ ছাড়া কয়েকটি টেলিভিশন চ্যানেলেও প্রচার করা হবে বিশেষ ট্রিবিউট অনুষ্ঠান। অন্যদিকে ‘আর্টিস্ট ক্লাব লিমিটেড’-এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘আইকনিক টুয়েসডে’। আগামী ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ক্লাবের লাউঞ্জে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে। গুণী ব্যক্তির বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন তার সহধর্মিণী জোহরা গাজী এবং পুত্র সরফরাজ আনোয়ার উপল। থাকছে  কালজয়ী গানগুলোর সরাসরি পরিবেশনা।

সর্বশেষ সর্বাধিক পঠিত