পুনঃঅর্থায়ন স্কিমে রূপালী ব্যাংক

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ এএম

উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণ করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। এর আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোয় কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা এবং কৃষিপণ্যের উৎপাদন, সংরক্ষণ, পরিবহন, বাজারজাত, প্রক্রিয়াজাত, মূল্য সংযোজন ও রপ্তানি সম্প্রসারণে অর্থায়ন করা হবে।

এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ (এসিডি-২) ও রূপালী ব্যাংক পিএলসির মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ। রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসিডি-২) একেএম. সাইদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত