প্যানিক না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নিন: জ্বালানি মন্ত্রী

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৩:২৯ পিএম

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সবাই তেল পাবে, জনগণকে প্যানিক না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার অনুরোধ করছি।

সোমবার (২৩ মার্চ) দুপুরে মন্ত্রীর নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, এই সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও তেল আমদানি অব্যাহত আছে। ঈদের কারণে গত দুদিন সরবরাহ বন্ধ থাকায় জনগণকে একটু চাপ পেতে হয়েছে।

গত বছরের তুলনায় ২৫ ভাগ বেশি তেল আমদানি করা হচ্ছে জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু, সবাই তেল পাবে, জনগণকে প্যানিক না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত