হোয়াটসঅ্যাপ ব্যবহার টাকা দিয়ে

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০১:২৩ এএম

বিশ্ব জুড়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে নতুন একটি পরিবর্তনের আভাস মিলছে। ব্যবহারকারীদের জন্য চালু হতে পারে সাবস্ক্রিপশন সুবিধা, যার মাধ্যমে বিশেষ কিছু ফিচার বা সেবা পেতে মাসিক ফি দিতে হতে পারে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এতে ব্যবহারকারীরা আরও উন্নত ও ব্যক্তিগতকৃত সেবা পাওয়ার সুযোগ পেতে পারেন।

হোয়াটসঅ্যাপ ভবিষ্যতে একটি নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন পরিষেবা চালু করতে পারে। বহু বছর ধরেই এই ধরনের পরিষেবা চালুর কথা শোনা যাচ্ছিল। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে, হোয়াটসঅ্যাপ এখন একটি ঐচ্ছিক প্রিমিয়াম প্ল্যান তৈরির কাজ করছে। এই প্ল্যানে মাসিক সাবস্ক্রিপশন ফি দিয়ে ব্যবহারকারীরা কিছু অতিরিক্ত ফিচার ব্যবহার করতে পারবেন।

ডঅইবঃধওহভড়-র একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন প্ল্যানের নাম হতে পারে ‘ডযধঃংঅঢ়ঢ় চষঁং’। এটি অ্যান্ড্রয়েড এবং রঙঝ দুই প্ল্যাটফর্মের জন্যই তৈরি করা হচ্ছে। যদিও এখনো এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

ওই রিপোর্ট অনুযায়ী, ডযধঃংঅঢ়ঢ় চষঁং ব্যবহারকারীরা অ্যাপের চেহারা নিজের মতো করে বদলানোর জন্য একাধিক কাস্টমাইজেশন অপশন পাবেন। থিম, অ্যাপ আইকন এবং অ্যাকসেন্ট রঙ পরিবর্তনের সুবিধা থাকতে পারে। এ ছাড়াও একটি বড় পরিবর্তন হতে পারে চ্যাট পিন করার ক্ষেত্রে। বর্তমানে সাধারণ ব্যবহারকারীরা সর্বোচ্চ তিনটি চ্যাট পিন করে রাখতে পারেন। কিন্তু ডযধঃংঅঢ়ঢ় চষঁং ব্যবহারকারীরা একসঙ্গে ২০টি চ্যাট পিন করার সুযোগ পেতে পারেন। ফলে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বা অফিসের কথোপকথন সব সময় তালিকার ওপরে রাখা সহজ হবে।

রিপোর্টে আরও বলা হয়েছে, প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য বিশেষ রিংটোনও আনা হতে পারে। এই রিংটোনগুলো কেবল চষঁং সাবস্ক্রাইবারদের জন্যই থাকবে। পাশাপাশি কিছু এক্সক্লুসিভ স্টিকার এবং আরও ইন্টারঅ্যাকটিভ মেসেজ রিঅ্যাকশন ফিচারও দেওয়া হতে পারে।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হোয়াটসঅ্যাপের সাধারণ ব্যবহারকারীদের জন্য অ্যাপটি আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। মেসেজ পাঠানো, ভয়েস ও ভিডিও কল করা, মিডিয়া শেয়ার করা, গ্রুপ চ্যাট ব্যবহার করা বা প্রাইভেসি ফিচার সবকিছুই ফ্রি ব্যবহারকারীদের জন্য চালু থাকবে। মেটা এখনো আনুষ্ঠানিকভাবে এই প্রিমিয়াম প্ল্যানের কথা ঘোষণা করেনি। কারণ এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া এই সাবস্ক্রিপশনের সম্ভাব্য মূল্য কত হতে পারে, সে বিষয়েও এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত