মাস্তান-পানিচেল্লিকে নিয়ে আর্জেন্টিনা

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০১:৪৮ এএম

কথা ছিল স্পেনের ফিনালিসিমা খেলবে আর্জেন্টিনা। কিন্তু মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে কাতারের দোহায় ফিনালিসিমাসহ একটা টুর্নামেন্ট পুরোটা বাতিল হয়ে যায়। বিশ্বকাপকে সামনে রেখে তাই আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে হয় গুয়াতেমালার সঙ্গে। শেষ পর্যন্ত সেই প্রতিপক্ষও নয়, জাম্বিয়ার সঙ্গে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। তার আগে ২৭ মার্চ বুয়েনস আইরেসের লা বোম্বোনেরায় মৌরিতানিয়ার সঙ্গে আরেকটি ম্যাচ খেলবে আর্জেন্টেনা। সেই ম্যাচ দুটির জন্য প্রথমে ২৮, পরে বাড়িয়ে ৩০ জনের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

৩০ জনের স্কোয়াড একনজরে : গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো। রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, তমাস পালাসিওস, নিকোলাস তাগ্লিয়াফিকো, গ্যাব্রিয়েল রোহাস ও মার্কোস আকুনিয়া। মধ্যমাঠ: লিয়ান্দ্রো পারেদেস, মাক্সিমো পেরোনে, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, ভ্যালেন্তিন বার্কো, রদ্রিগো ডি পল, এজেকুয়েল পালাসিওস, নিকো পাজ, থিয়াগো আলমাদা এবং ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো। আক্রমণভাগ: লিওনেল মেসি, নিকোলাস পাজ, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, নিকোলাস গঞ্জালেস, জিউলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদা, হোসে লোপেজ ও জুলিয়ান আলভারেজ, হোয়াকিন পানিচেল্লি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত