ইরান থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক: তুরস্কের জ্বালানিমন্ত্রী

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৮:১৫ এএম

তুরস্কের জ্বালানিমন্ত্রী আলপারসলান বায়রাকতার জানিয়েছেন ইরান থেকে প্রাকৃতিক গ্যাস সরবরাহে কোনো সমস্যা নেই। খবর: আল-জাজিরা

মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ইরান থেকে গ্যাস প্রবাহে কোনো সমস্যা নেই। তুর্কি গণমাধ্যমেও তার এই বক্তব্য প্রকাশিত হয়েছে।

এর আগে কয়েকটি গণমাধ্যমে ইরান থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার খবর প্রকাশিত হয়েছিল। তবে সেই তথ্য নাকচ করে দিয়েছেন তুরস্কের জ্বালানিমন্ত্রী।

তিনি জানান, তুরস্কের গ্যাস সংরক্ষণাগার বর্তমানে প্রায় ৭১ শতাংশ পূর্ণ রয়েছে, যা জ্বালানি সরবরাহ পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে সহায়তা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত