বিএসইসির সম্পৃক্ততা তদন্তে কমিটি

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১২:২৭ এএম

পুঁজিবাজারে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি কোয়েস্ট বিডিসি পিএলসিতে নিয়ম ভেঙে ৬৮ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

এ নিয়মবহির্ভূত বিনিয়োগের ঘটনায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দুটি বিভাগের কর্মকর্তারা কোনো অনিয়মে জড়িত ছিলেন কি-না তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি বিএসইসির প্রশাসন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন বিএসইসির চিফ একাউন্ট্যান্ট কামরুল আনাম খান, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ গোলাম কিবরিয়া, উপ-পরিচালক মো. রফিকুন্নবী।

এর আগে নিয়ম ভেঙে কোম্পানিটিতে এলআর গ্লোবাল ৬ মিউচুয়াল ফান্ড থেকে বিনিয়োগ করায় ৬ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে ৯ কোটি ১১ লাখ টাকা জরিমানা করে বিএসইসি। এছাড়া, বিনিয়োগের আড়ালে মানি লন্ডারিংয়ের বিষয়ে ব্যবস্থা নিতে দুদকের কাছেও পাঠানো হয়েছে সব তথ্য।

সর্বশেষ সর্বাধিক পঠিত