কালিগঞ্জে অস্ত্র-গুলিসহ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১১:৫৩ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জের দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি ও ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার কৃষ্ণনগর থেকে র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

ইয়ার আলী উপজেলার শংকরপুরের আব্দুল জব্বার তালুকদারের ছেলে।  

কালিগঞ্জ থানা পুলিশ জানায়, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব এর নেতৃত্বে পুলিশ ও র‍্যাব-৬ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টায় কৃষ্ণনগরের আলমগীরের বাড়ি থেকে ইয়ার আলীকে একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি ও ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত