দ্য পেনিনসুলা চিটাগংয়ে আড্ডা আয়োজন

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৭:৫৭ এএম

ঈদের আনন্দঘন উৎসবের পর, দ্য পেনিনসুলা চট্টগ্রাম সফলভাবে শুরু করেছে ঐতিহ্যবাহী বাঙালির আড্ডার অনন্য আয়োজন ‘আড্ডা ্ নস্টালজিয়া’। গত বৃহস্পতিবার ওজোন লাউঞ্জে এই বিশেষ আয়োজনটির শুভ উদ্বোধন হয়।

দ্য পেনিনসুলা চট্টগ্রামের ডিরেক্টর মুস্তাফা তাহসীন আরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দ্য পেনিনসুলা চট্টগ্রামের ডিরেক্টর সাবেদুর রহমান, অপারেশন ম্যানেজার আনোয়ার পাশা এবং সব বিভাগীয় প্রধান।

চিরচেনা বাঙালির আড্ডা সংস্কৃতি থেকে অনুপ্রাণিত এ আয়োজনটিতে রয়েছে মজাদার ক্রিস্পি স্ন্যাকস, লোভনীয় চাট এবং নস্টালজিক মিষ্টান্নের এক বৈচিত্র্যময় বুফে, সঙ্গে ইস্পাহানি চায়ের সুমিষ্ট সুবাস মাত্র ১ হাজার ৯৯৯ টাকা নেট মূল্যে। ভিনটেজ উপাদান ও ঐতিহ্যবাহী ছোঁয়ায় সাজানো মনোমুগ্ধকর ডেকোরেশন আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে পুরনো দিনের উষ্ণ স্মৃতিতে, যেখানে প্রতিটি কোণেই রয়েছে নস্টালজিয়ার আবেশ।

পুরনো বাংলা গানের সুরে এটি ইতিমধ্যেই হয়ে উঠেছে ঈদ-পরবর্তী সময়ের অন্যতম আকর্ষণীয় আড্ডাস্থল পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর এক অনন্য সুযোগ। এ অভিজ্ঞতা চলবে প্রতি শুক্র ও শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত