জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। গতকাল শুক্রবার বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে। তার সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে আজ শনিবার সকালে মেডিকেল বোর্ড জানাবে।
এর আগে দিলারা হাফিজ দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।
