শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭ ফ্লাইট বাতিল

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৭:৫৮ এএম

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় সৃষ্ট যুদ্ধাবস্থার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে এখন পর্যন্ত ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে। মধ্যপ্রাচ্যে এ উত্তেজনা শুরুর পর গত ২৮ দিনের সংখ্যা এটি। গতকাল শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এদিকে গতকালও বাতিল হয়েছে ২২টি ফ্লাইট। ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের চারটি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) ছয়টি, গালফ এয়ার (বাহরাইন) দুটি, কাতার এয়ারওয়েজ চারটি, এমিরেটস এয়ারলাইনস দুটি এবং জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) চারটি ফ্লাইট।

তবে ফ্লাইট বাতিলের এ পরিস্থিতির মধ্যেও মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট সীমিত পরিসরে পরিচালিত হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট পরিচালিত ও পরিকল্পিত ফ্লাইটের সংখ্যা ছিল ১ হাজার ৫৮টি। এ সময়ে ওমানের মাসকাট, সৌদি

আরব এবং সংযুক্ত আরব আমিরাতগামী বিভিন্ন ফ্লাইট চলাচল করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত