বৃষ্টির প্রবণতা থাকতে পারে ৫ দিন

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৮:০০ এএম

দেশের সব বিভাগের কিছু জায়গায় বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃষ্টির সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকাতে পারে। কোথাও কোথাও বজ্রপাত হতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত