শান্তিরক্ষায় পাকিস্তানের উদ্যোগের প্রশংসায় ইরানের প্রেসিডেন্ট

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৪:৫১ পিএম

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধের দামামা থামাতে ও আলোচনার পথ সুগম করতে ‘আস্থা তৈরি’র ওপর জোর দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ঘণ্টাব্যাপী এক ফোনালাপে তিনি এ জোর দেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানিয়েছে, ইরানের ওপর ইসরায়েলের চলমান হামলার পরিপ্রেক্ষিতে শাহবাজ শরীফের ‘আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টার’ প্রশংসা করেছেন পেজেশকিয়ান। খবর ডনের।

ইরানি প্রেসিডেন্ট বলেন, আলোচনা ও মধ্যস্থতা সহজতর করার জন্য পারস্পরিক আস্থা তৈরি করা জরুরি। শান্তিরক্ষায় পাকিস্তানের সহযোগিতামূলক ভূমিকার জন্য তিনি শেহবাজ শরীফকে ধন্যবাদ জানান।

জবাবে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও ইরানের প্রেসিডেন্টকে ধন্যবাদ দেন। তিনি আশ্বস্ত করেন যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তান তার গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।

এর আগে ফোনালাপে শাহবাজ শরীফ ইরানের বেসামরিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান ও ১ হাজার ৯০০-এর বেশি মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত