সেচ কমিটির স্বেচ্ছাচারিতা-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে কৃষক

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৬:০৯ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে সেচ কমিটির স্বেচ্ছাচারিতা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ কৃষকরা। শনিবার (২৮ মার্চ) দুপুরে ফুকরা গ্রামে নিজেদের ফসলি জমিতে দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী কৃষকরা।

মানববন্ধনে অভিযোগ করে কৃষক রেজাউল হক, আব্বাস মোল্লা ও টিটো শরিফ বলেন, উপজেলা সেচ কমিটি অন্যায়ভাবে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। বর্তমান মৌসুমে একদিকে তেলের বাজারে সংকট, অন্যদিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এলাকার প্রায় ১৮ একর জমির বোরো ধান পানির অভাবে শুকিয়ে যাচ্ছে। এতে ওই এলাকার প্রায় ৭০ কৃষক চরম ভোগান্তিতে দিশেহারা হয়ে পড়েছেন।

এসময় ‘স্বেচ্ছাচারিতা’ বন্ধ করে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানিয়ে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী কৃষকরা। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত