সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটায় অভিযান !

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১০:৩৯ পিএম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। শনিবার(২৮মার্চ) দুপুর থেকে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সামছুজ্জামানের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক।

এ প্রসঙ্গে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, মাটি কাটার বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। কেঁওচিয়া তেমুহনি এলাকায় থানার ২০জন পুলিশ কর্মকর্তা ও ফোর্সসহ মাটি কাটার স্থানে কেটে পানি প্রবাহ তৈরি করা হয়। বর্তমানে ওই এলাকায় মাটিকাটা বন্ধ রয়েছে।

সহকারী কমিশনার ভূমি সামছুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। এতে ফসলি জমির ক্ষতি এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় প্রশাসন অভিযান পরিচালনা করে ঘটনাস্থলে মাটি কাটা বন্ধ করে দেয়। অভিযান চলাকালে মাটি কাটার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়। মাটি কাটার জন্য বাঁধগুলোও কেটে দেওয়া হয়। তিনি জানান অবৈধ মাটি কাটা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয়দের এ বিষয়ে সচেতন হওয়ার এবং কোনো অনিয়ম চোখে পড়লে দ্রুত প্রশাসনকে জানাতে অনুরোধ করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত