এক দিনে দুবার বাড়ল সোনার দাম

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৩:০১ এএম

একদিনের মধ্যে সকাল ও বিকেল, দুই দফায় বাড়ানো হয়েছে সোনার দাম। দুই দফায় দাম বৃদ্ধির ঘোষণায় ব্যবধান মাত্র ছয় ঘণ্টা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সবশেষ ঘোষণা অনুযায়ী প্রতিভরি ভালো মানের বা ২২ ক্যারেটের সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়েছে।

গতকাল শনিবার বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। এদিন বিকেল ৪টা থেকেই নতুন দাম কার্যকর করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বাজুসের সর্বশেষ ঘোষণায় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ৪৩৩ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। এর আগে সকালে প্রতিভরি সোনার দাম বাড়ানো হয় ২ হাজার ১৫৭ টাকা।

ফলে এখন ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ১৪০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৬১৬ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা।

এর আগে আজ সকালে ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫৭ হাজার ৯৩১ টাকা। তবে এর আগের দিন সোনার দাম কমিয়েছিল বাজুস।

সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত