দেশের বর্তমান রিজার্ভ কিছুটা কমে ৩৩ হাজার ৯৯৪ দশমিক ৮৭ মিলিয়ন বা ৩৩ দশমিক ৯৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আজ রবিবার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, রবিবার পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ২৯৬ দশমিক ১৬ মিলিয়ন বা ২৯ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলারে।
এর আগে গত ১৬ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার।
