বিএমসিসিআই ও মেটামরফোসিস-এর সমঝোতা

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১০:১২ পিএম

বাংলাদেশ-মালয়েশিয়া ব্যবসায়িক সম্প্রদায়ের ডিজিটাল রূপান্তরে বিএমসিসিআই ও মেটামরফোসিস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় অফিসিয়াল ওডু পার্টনার মেটামরফোসিস লিমিটেডের মধ্যে আজ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ও ব্যবসায়িক প্রযুক্তি সমাধানের ক্ষেত্রে কৌশলগত সহযোগিতার কাঠামো প্রতিষ্ঠায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) শেরাটন ঢাকার বলরুমে বিএমসিসিআই আয়োজিত ‘বাংলাদেশ-মালয়েশিয়া শক্তিশালী অংশীদারত্বের পথে’ শীর্ষক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসাইন এমপি। 

সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হিজ এক্সেলেন্সি মোহদ শুহাদা ওসমান এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)-এর প্রশাসক মো. ফজলুল হক।

সমঝোতা স্মারক অনুযায়ী, মেটামরফোসিস লিমিটেড বিএমসিসিআই এবং এর সদস্য প্রতিষ্ঠানগুলোর এন্টারপ্রাইজ ব্যবস্থাপনা আধুনিকায়নে সহায়তা করবে। সহযোগিতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে—

অ্যাকাউন্টিং, ইনভেন্টরি, ক্রয়, বিক্রয় ও পয়েন্ট-অব-সেল (পিওএস) ব্যবস্থাসহ ওডু ইআরপি বাস্তবায়ন;
ব্যবসায়িক প্রক্রিয়া বিশ্লেষণ ও পুনর্বিন্যাস;
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ রিপোর্টিং ও বিজনেস ইন্টেলিজেন্সসহ অর্থ, ইনভেন্টরি ও পরিচালন সমাধান;
কর্মভিত্তিক প্রশিক্ষণ, ট্রেইন-দ্য-ট্রেইনার কর্মসূচি ও উদ্যোক্তাদের জন্য এআই সাক্ষরতা; এবং
কারিগরি সহায়তা, রক্ষণাবেক্ষণ ও সিস্টেম অপটিমাইজেশন।

অংশীদারত্বের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, বিএমসিসিআই সদস্যদের জন্য ওডু ইআরপি বাস্তবায়ন সেবায় ১০ শতাংশ অগ্রাধিকারমূলক ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত। নির্ধারিত শর্ত সাপেক্ষে এ সুবিধা কার্যকর থাকবে, যাতে চেম্বারের সদস্য প্রতিষ্ঠানগুলো পেশাদার ইআরপি ও ব্যবসায়িক প্রযুক্তি সেবা পেতে পারে সুলভ মূল্যে।

মেটামরফোসিস লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও চীফ অপারেটিং অফিসার সাদিক মোহাম্মদ আলম বলেন, ‘বিএমসিসিআইয়ের ইআরপি ও ডিজিটাল রূপান্তর অংশীদার হিসেবে কাজ করতে পেরে আমরা গর্বিত। আমাদের লক্ষ্য—ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লিগ্যাসি ব্যবস্থার বাইরে বের করে এনে আধুনিক, এআই-প্রস্তুত উদ্যোগে পরিণত করতে সহায়তা করা। সদস্যদের জন্য ১০ শতাংশ ছাড়ের মাধ্যমে আমরা চাই, ছোট-বড় প্রতিটি বিএমসিসিআই সদস্য প্রতিষ্ঠান পেশাদার ইআরপি সেবার নাগাল পাক।’

২০২৬ সালে ২৫ বছর পূর্তি উদযাপন করা বিএমসিসিআই ২১টি ব্যবসায়িক খাতের ২৭৭টি সদস্য প্রতিষ্ঠানকে সেবা দিয়ে আসছে; নতুন এই অংশীদারত্ব চেম্বারের সদস্যসেবায় প্রযুক্তির নতুন মাত্রা যোগ করল। ২০২৩–২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় রপ্তানি হয়েছে প্রায় ২৯৪ মিলিয়ন (২৯.৪ কোটি) মার্কিন ডলার এবং মালয়েশিয়া থেকে আমদানি হয়েছে প্রায় ২.৬ বিলিয়ন (২৬০ কোটি) মার্কিন ডলার—দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের ক্রমবর্ধমান গুরুত্বেরই প্রমাণ।

বিএমসিসিআই সম্পর্কে: বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) একটি অলাভজনক, সেবামুখী সংগঠন; ব্যবসায়িক ফোরাম, বাণিজ্য মেলা, সেমিনার, ব্যবসায়িক প্রতিনিধিদল ও সদস্যসেবার মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য, শিল্প, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। ওয়েবসাইট: [www.bmcci.org.bd](http://www.bmcci.org.bd)

মেটামরফোসিস লিমিটেড সম্পর্কে: মেটামরফোসিস লিমিটেড বাংলাদেশের শীর্ষস্থানীয় অফিসিয়াল ওডু পার্টনার। প্রতিষ্ঠানটি ওডু ইআরপি বাস্তবায়ন, ইআরপি পরামর্শ, ব্যবসায়িক প্রক্রিয়া বিশ্লেষণ, ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক সমাধান সেবা দিয়ে থাকে। বাংলাদেশ, নিউজিল্যান্ড, সৌদি আরব ও দক্ষিণ সুদানে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত; গ্রাহকদের মধ্যে রয়েছে গ্রামীণ ড্যানোন, বাংলাদেশ আর্মড সার্ভিসেস বোর্ড ও শান্তা লাইফস্টাইল। ওয়েবসাইট: metamorphosis.com.bd

×
সর্বশেষ সর্বাধিক পঠিত