জামালপুরে ১৭ পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১০:৫২ পিএম

জামালপুরে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে জেলার ১৭ পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (২৯মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পত্রে উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা  ডিপো থেকে পাম্পে সরবরাহ করা তেলের হিসাব রাখবেন। কি পরিমাণ তেল গ্রাহকের কাছে বিক্রি করা হয়েছে তা তদারকি করবেন।

পাশাপাশি প্রতিটি পাম্পে দিনে অন্তত তিনবার সকাল, দুপুর ও সন্ধ্যায় স্টকের হালনাগাদ তথ্য সংগ্রহ করবেন। এছাড়া পাম্প খোলা রাখা, স্টক রেজিস্টার সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না, ডিসপ্লে বোর্ড রয়েছে কি না, গ্রাহকদের ক্যাশ মেমো দেওয়া হচ্ছে কি না এবং নির্ধারিত সীমা মেনে তেল বিক্রি করা হচ্ছে কি না এসব বিষয়ও তারা পর্যবেক্ষণ করবেন।

জানা গেছে জামালপুর সদর উপজেলায় ৮ জন, মাদারগঞ্জে ২ জন, সরিষাবাড়ীতে ৩ জন এবং মেলান্দহ, ইসলামপুর, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জে একজন করে ১৭টি পাম্পে ১৭ জন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম আব্দুল্লাহ-বিন-রশিদ বলেছেন, জেলার ১৭ টি তেল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং অনিয়ম প্রতিরোধে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত