ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন মুখপাত্র হয়েছেন উপকমিশনার এন এম নাসিরুদ্দিন। একই আদেশে আরও উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত উপকমিশনার পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত শনিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ারের স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
আদেশে ডিএমপির পরিবহন বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিনকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, ডিসি মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে পরিবহন বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া পিঅ্যান্ডআর বিভাগের এডিসি ওয়ালিউল ইসলামকে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগে পদায়ন করা হয়েছে।
