ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৫:১৬ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়াম পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৩০ মার্চ) নিজ ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে সিয়াম লেখেন, ‘গত ২৮ মার্চ আমি জাতীয় ছাত্রশক্তি থেকে পদত্যাগ করেছি। এই পথচলায় যারা আমার সহযোদ্ধা ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।’

তিনি আরও বলেন, ‘জাতীয় ছাত্রশক্তি ও এনসিপির নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রয়াস সফল হোক- এই কামনা করি। আমার জন্য দোয়া রাখবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত