ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন খালেদ

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৩ পিএম

মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদের দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এই আদেশ দেন। 

এদিন পাঁচ দিনের প্রথম রিমান্ড শেষ হওয়ার পর তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এর আগে গত ২৫ মার্চ রাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকায় তার বাসা থেকে মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়। পরের দিন, ২৬ মার্চ, তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত