যুবলীগের চেয়ারম্যান পরশ ও তার স্ত্রী’র দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৮:৩৯ পিএম

আওয়ামী যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানা যুথীসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দূর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া আরেকজন হলেন তানজীন ওহাব বৃষ্টি। 

আবেদনে বলা হয়, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ  এবং তার পরিবারের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে জানা গেছে, তারা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা বিদেশ পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাওয়া আটকানো জরুরি। ২০২৪-এর ৫ আগস্ট আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের পতনের পর থেকে শেখ পরশ ও তার স্ত্রী এখন কোথায় অবস্থান করছেন তা  নিশ্চিত হওয়ায় যায়নি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত