আইনজীবীকে মারধর: ২৪ ঘণ্টার মধ্যে এজাহার গ্রহণের নির্দেশ

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৮:৪৩ পিএম

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) এক সদস্যকে মারধরের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ২৪ ঘণ্টার মধ্যে এজাহার গ্রহণ করে আদালতকে অবহিত করা জন্য রাজধানীর কোতায়ালী থানাকে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট  সারাহ ফারজানা হক এই আদেশ দেন। 

মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তারা হলেন-উম্মে হাফসা তন্বী, হুমায়ুন কবির, আশরাফুল আলম খান, মাহবুব আলম খান, শাহাদাত হোসেন, জিদান হাং, মো: মোহিবুল্লাহ, রায়হান, খালেদ সাইফুল্লা নাঈম, আরমান হোসেনসহ অজ্ঞাত নামা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভাড়াটে সন্ত্রাসী ২০/২৫ জন।

ভুক্তভোগী আইনজীবী মো: মোহাইমিনুল ইসলাম খান মেহেদী বলেন, গত ২৫ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনের মামলায় আসামিপক্ষে মামলা শুনানি করেন তিনি। মামলা পরিচালনা শেষে এজলাস থেকে বের হয়ে চেম্বারের উদ্দেশ্যে যাওয়ার সময় সিএমএম আদালতের  সামনে পূর্বপরিকল্পিতভাবে ২০/২৫ জন আসামি মিলে বাদীর (ভুক্তভোগী আইনজীবী) উপর হত্যার উদ্দেশ্যে সংঘবদ্ধ হামলা চালায়। 

এ সময় বাদীর মাথা, মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে এলাপাতারিভাবে কিল, ঘুষি ও লাথি মারতে থাকলে পথচারীসহ অন্য আইনজীবীরা তাকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচায়। পরবর্তীতে উপস্থিত কয়েকজনকে জনতা আটক করে ঢাকা আইনজীবী সমিতি ভবনে নিয়ে যান। কিন্তু  জগনাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ক্যাডার পরিচয় দেওয়ার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় ঢাকা বারের কমকর্তাবৃন্দ। 

আদালত তার মৌখিক পর্যবেক্ষনে বলেন, এই ঘটনার পরে বিষয়টি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয় এবং আদালত প্রাঙ্গণে আইনজীবীর উপর হামলা আইনের শাসন ও বিচার ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত