কুমিল্লায় এমপি প্রার্থীকে কিল ঘুসি মেরে নাক ফাটিয়ে দিয়েছেন আ.লীগ নেতা

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৬:৩২ পিএম

ক্রয়াদেশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনের গনঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী রমিজ বিন আরিফকে কিল ঘুসি মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আ.লীগ নেতা আজিজুর রহমান গংদের বিরুদ্ধে। 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রায়কোট দক্ষিণ ইউনিয়নের মনতলী গ্রামের পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। 

আহত আরিফ নাঙ্গলকোট উপজেলার মনতলী গ্রামের আরিফুর রহমানের ছেলে ও যুবঅধিকার পরিষদের নাঙ্গলকোট উপজেলার সভাপতির দায়িত্বে রয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল থেকে রমিজের মালিকানাধীন পুকুর থেকে লোক দিয়ে জোরপূর্বক মাটি কেটে নিয়ে যাচ্ছে বৃহত্তর রায়কোট ইউপির সাবেক চেয়ারম্যান মজিবুল হকের বড় ভাই আজিজুর রহমান। এ সময় রমিজের স্ত্রী রহিমা বেগম বাধা দিলে তাকে মারধর করতে থাকে আজিজুর রহমান ও তার ছেলে ইমন। ঘটনাটি দেখে রমিজ তার স্ত্রীকে বাচাঁনোর জন্য গেলে তাকেও বেড়ধক মারধর করে আহত করে। পরে স্থানীয়রান তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 


 
এ বিষয়ে আহত আরিফ স্ত্রী রহিমা বেগম বলেন, আমাদের মালিকানাধীন পুকুরে থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে আজিজুর রহমান গংরা। এ সময় তিনি বাধা দিলে আমাকে আ.লীগ নেতা আজিজুর রহমান ও তার ছেলে ছাত্রলীগ নেতা ইমন মারধর করে। আমাকে বাচাঁতে গেলে আমার স্বামী রমিজ বিন আরিফকেও বেড়ধক মারধর করে। এখন আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি। এ ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান তিনি। 

এ বিষয়ে নাঙ্গলকোট পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহাজালাল বলেন, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত