হামের প্রাদুর্ভাব, কুষ্টিয়ায় ২৪ঘন্টায় হাসপাতালে ভর্তি ৯৭ শিশু

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০১:২৩ এএম

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর ও ৬ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ঘন্টায় ঠান্ডা জ¦র সর্দি কাশি জনিত জটিলতা নিয়ে ৯৭ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে উপজেলা পর্যায়ে ভর্তি হয়েছে ১১টি, ২৫০শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে ৪৪টি এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ শিশু রোগী। এ সব তথ্যের নিশ্চিত করেছেন পরিচালক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, আবাসিক মেডিকেল অফিসার কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং সিভিল সার্জন কুষ্টিয়া। 

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আনোয়ারুল কবীর জানান, মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত এখানে শিশু বিভাগে মোট ভর্তি শিশু রোগীর সংখ্যা ৪২জন। এসব রোগী ঠান্ডা জ¦র সর্দি কাশিসহ নানা জটিলতায় ভুগছে। এদের মধ্যে কেবলমাত্র ৯রোগীর শরীরে র‌্যাশ জাতীয় লক্ষণ থাকায় সেগুলিকে প্রাথমিক ভাবে হাম আক্রান্ত হিসেবে সাসপেক্ট করছি এবং তাদের নিবির পর্যবেক্ষনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। 

২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. হোসেন ইমাম জানান, রাত ১০টা পর্যন্ত  এখানে শিশু বিভাগে সর্বমোট ৪৪ রোগী ভর্তি আছে। এদের মধ্যে ১৯ রোগীকে হাম আক্রান্ত  হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে সন্দেহ করছেন চিকিৎসকরা। বাদ বাকী রোগীরা নানা জটিলতায় ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া কুষ্টিয়া সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, চলতি বছরের শুরু থেকেই শিশুদের হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এজেলায় এ পর্যন্ত নমুনা পরীক্ষায় হামের পজেটিভ রিপোর্ট পাওয়া পর্যন্ত ১৫ রোগী কেস হিষ্ট্রি পাওয়া গেছে তাদের অধিকাংশই জেলার বাইরে থেকে আগত। এখন যেহেতু সারাদেশেই শিশুদের হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেকারনে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশন দেয়া হয়েছে। জেলাজুড়ে সর্বশেষ হাম পরিস্থিতিবিষয়ক নির্ভরযোগ্য চুড়ান্ত ফলাফল আগামীকাল বুধবার বেলা ১১টা থেকে প্রতিদিন আপডেট তথ্য অবহিত করা হবে। তবে আক্রান্ত শিশুদের নমুনা পরীক্ষার প্রয়োজনীয় রি-এজেন্ট সংকট এমুহুর্তে রোগী সনাক্তের একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, আশা করছি খুব শীঘ্রই এটাও কাটিয়ে উঠতে পারবো।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত