স্বামী ছাড়াই মা হচ্ছেন পুনম! নেটপাড়ায় নানা প্রশ্ন

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০২:৩২ পিএম

সবাইকে চমকে দিয়ে নিজের স্ফীতোদরের একটি ছবি পোস্ট করেন বলিউডের বহুল বিতর্কিত মডেল-অভিনেত্রী পুনম পান্ডে। ছবির নীচে কিছু ইমোজি, রয়েছে দুধের বোতল, বাচ্চার ছবি। পুনমের এই ছবি দেখে অনেকেই বলছেন ‘প্রচারের কৌশল।’ পুনম কি সত্যিই মা হতে চলেছেন? ধুম্রজাল নেটপাড়া, উঠছে প্রশ্ন। 

২০২০ সালে মডেল স্যাম বম্বের সঙ্গে বিয়ে হয় পুনমের। যদিও মাত্র কয়েক মাসের মধ্যে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে তাকে হাজতবাস করান। তার পর থেকেই স্বামীর থেকে আলাদা পুনম। তা হলে কি পুনম ফের কোনো সঙ্গী পেলেন, না কি স্বামীর সঙ্গে মিটমাট হলো, তা নিয়ে প্রশ্ন তুলল নেটপাড়ার একটা বড় অংশ। 

পাশাপাশি, আর একটা অংশ একে প্রচারকৌশল বলেছেন। কারণ, ২০২৪ সালে নিজেরই মৃত্যুর খবর ছড়িয়ে দেন পুনম। সেই সময়ে তার সমাজমাধ্যমে ঘোষণা করা হয়, তিনি নাকি জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ‘জীবন্ত’ হয়ে ওঠেন পুনম! 

 এমন ঘটনার পরে স্বপক্ষে যুক্তি দিয়ে পুনম বলেছিলেন, ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি প্রচার করেছেন তিনি। ওটা তারই কৌশল। এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন পুনম। এ বার পুনমের স্ফীতোদরের ছবি ঘিরে অনেকের মনে হয়তো ফিরে আসছে তার পুরনো সেই কাণ্ডের স্মৃতি। যদিও সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু খোলসা করেননি পুনম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত