অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ছবি ও ভিডিও শেয়ার করে অনুরাগীদের নজর কাড়েন চিত্রনায়িকা পরীমনি। তবে ঈদের পর উল্লেখ করার মতো তেমন কোনো পোস্ট পাননি তার ভক্তরা।
স্পষ্টবাদী এই অভিনেত্রী এবার স্যোশাল মিডিয়ায় নতুন পোষ্টের মাধ্যমে নীতিবাক্য প্রচারকারীদের একহাত নিলেন। ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসে তিনি সমালোচনা ও নীতিবোধ নিয়ে বেশ কড়া বার্তা দিয়েছেন।
পরী তার পোস্টে লিখেছেন, ‘নীতিবাক্য ঝাড়ার সময় খেয়াল রাখুন, নিজের জীবনের সব নীতির নিয়ম নিয়ন্ত্রণে আছে কিনা। কনফেস করার পর কাউকে ইঙ্গিতপূর্ণ ভাবে বলাটাও খুব একটা নীতিবানের কাজ নয়।’
নেটিজেনদের ধারণা, তাকে নিয়ে সাম্প্রতিক সময়ে যারা অপ্রাসঙ্গিক সমালোচনা বা ব্যক্তিগত আক্রমণ করছেন, তাদের উদ্দেশ্যেই এই জবাব দিয়েছেন তিনি।
ছক ভেঙে পুত্রকে প্রকাশ্যে আনলেন সোনম
দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর নামফলক উধাও
কান্নাভেজা কণ্ঠে লেভানডফস্কি বললেন ‘ফুটবল বড় নিষ্ঠুর’