কুমিল্লার দেবিদ্বারে একটি খাবার হোটেলের দেয়াল ধসে আব্দুস সামাদ (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে চান্দিনা ও দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী বাগুর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাগুর বাজারে মিজানুর রহমানের মালিকানাধীন একটি হোটেলের দেয়াল হঠাৎ ধসে পড়ে। এ সময় ক্যাশ টেবিলে বসা অবস্থায় হোটেল মালিকের শ্বশুর আব্দুস সামাদ দেয়ালের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রামে পাঠান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দেবিদ্বার থানা–পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দেয়াল ধসে ক্যাশ টেবিলে বসা অবস্থায় আব্দুস সামাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুই দিনের ব্যবধানে গ্যাসের দাম বৃদ্ধি, ভোগান্তিতে গ্রাহক 