লক্ষ্মীপুর সদরের সুতারগোপ্টা এলাকায় ইটের ভাটায় টিনের ঘরে বিশ্রাম নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক মো. রুবেল হোসেন (৩০) এবং আলা উদ্দিন (৩৩) নামে দু'জন নিহত হন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এনবিসি ব্রিকস এর টিনসেট ঘরে এ দুর্ঘটনার ঘটে। মৃত দু'জন লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভতী গ্রামের বাসিন্দা।
শ্রমিক মো. আলা উদ্দীন বলেন, দু'জনই ইটের ভাটায় লোড-আনলোডের কাজে জড়িত ছিলেন। কাজ শেষে ইটের ভাটার একপাশে টিনসেড ঘরে বিশ্রাম নিতে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে তারা ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন।
মা রাশেদা বেগম বলেন, রুবেল তার ছেলে। সে শ্বশুর বাড়িতে থাকে। সেখানে তার স্ত্রী তিন মেয়ে রয়েছে। সে ইটের ভাটায় কাজ করে। মো. রুবেল সদরের ভবানীগঞ্জ ইউনিয়নের আব্দুল মান্নানের বাড়ির মো. সেলিমের পুত্র।
মৃত আলা উদ্দিনের পরিবারের কোন খোঁজ মেলেনি। মৃত দু'জনের মরদেহ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
কমলনগর থানার দায়িত্বরত পুলিশের এসআই হিমেল চাকমা বলেন, মরদেহের নাম ঠিকানার তথ্য যাচাই-বাছাই চলছে। একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের তথ্য এখনো পাওয়া যায়নি। তাদের মরদেহ জেলা সদর মর্গে পাঠানো হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা. মো. মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
গণভোট বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে সরকার: শিশির মনিরের আশঙ্কা