প্রবাসীদের স্বপ্নের সারথি ইসলামী ব্যাংক

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১২:০৬ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ব্যাংকিং খাতে বর্তমানে এক গুরুত্বপূর্ণ অংশীদার। বিশেষ করে রেমিট্যান্স খাতে এই ব্যাংকের অবদান দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে প্রতিনিয়ত শক্তিশালী করছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রায় ২ কোটি প্রবাসীর মধ্যে প্রায় ৫০ লাখ প্রবাসী তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠাতে এই ব্যাংকটিকে বেছে নিয়েছেন। এই বিশালসংখ্যক প্রবাসী গ্রাহকের আস্থা অর্জন করা সম্ভব হয়েছে ব্যাংকের স্বচ্ছ লেনদেন ব্যবস্থা এবং দ্রুততম সময়ে প্রিয়জনের কাছে টাকা পৌঁছে দেওয়ার নিশ্চয়তার কারণে।

২০২৫ সালে প্রবাসী গ্রাহকরা দেশে পাঠানো কষ্টার্জিত অর্থের পরিমাণ প্রায় ৩৩ বিলিয়ন ডলার যা প্রায় ৪ হাজার ২৬ বিলিয়ন টাকার সমপরিমাণ। এর মধ্যে ইসলামী ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছে ৬ হাজার ২০৪ মিলিয়ন ডলার যা প্রায় ৭৫৬ বিলিয়ন টাকার সমপরিমাণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত