সম্প্রতি বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স এবং ইউনিকো হাসপাতাল পিএলসির মধ্যে স্বাস্থ্য তাকাফুল গ্রাহকদের স্বাস্থ্যসেবা প্রদানে এক করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। বেঙ্গল ইসলামি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এমএম. মনিরুল আলম এবং ইউনিকো হাসপাতালের মুখ্য নির্বাহী কর্মকর্তা আরদ্রা কুরিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে করপোরেট চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ইন্সুরেন্স কোম্পানিটির চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, দাবি ও হসপিটাল নেটওয়ার্ক বিভাগের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান সুমন এবং ইউনিকো হাসপাতালের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার শারমিন হোসেন, হেলথকেয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের জেনারেল ম্যানেজার রুবি রেবেকা আরেং, করপোরেট রিলেশনস বিভাগের সিনিয়র ম্যানেজার রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এই করপোরেট চুক্তির আওতায় বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের স্বাস্থ্য তাকাফুল গ্রাহকরা ক্যাশলেস সুবিধা ও সব পলিসি গ্রাহক এবং কোম্পানির কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পোষ্যগণ সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ মূল্যছাড় পাবেন।
