চট্টগ্রামের আলোচিত সীতাকুণ্ডের জংগল সলিমপুরের দাগী 'সন্ত্রাসী' মোহাম্মদ মশিউর রহমানকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেইট রেল বিট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মশিউর রহমান সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নের কাজী গোলাম হাসানের ছেলে।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব।
র্যাব জানায়, মশিউর রহমান সীতাকুণ্ড থানার মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, গণধর্ষণ, অস্ত্র মামলা ও আত্মহত্যার প্ররোচনাসহ ১০টি মামলার তথ্য পাওয়া গেছে।
মশিউর রহমানকে পরর্বতী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
