নতুন রাজনৈতিক দল জেডিপির আত্মপ্রকাশ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম

সমাজতন্ত্রের বদলে সামাজিক গণতন্ত্র ও বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘জাস্টিস এবং ডেমোক্রেসি’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নাইম আহমাদকে আহ্বায়ক ও অ্যাডভোকেট আব্দুল আলিমকে সদস্য সচিব করে নতুন এ দলের আত্মপ্রকাশ ঘটে।

দলের আহ্বায়ক নাঈম আহমাদ জানান, ৭২ এর সংবিধান বাতিল করে ৭১ এর মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে নতুন এ দল।

এছাড়া বিচারের নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যেন প্রহসন না হয় সেটিও নিশ্চিত করার আশা ব্যক্ত করেন দলের আহ্বায়ক নাঈম আহমাদ।

এ সময় মাসব্যাপী দলের কর্মসূচিও ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত