বুধবার যৌথসভা ডেকেছে বিএনপি

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৭:১৭ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) যৌথসভা ডেকেছে । এদিন দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

মঙ্গলবার (২৫ আগস্ট) বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি/আহ্বায়ক/সাধারণ সম্পাদক/সদস্য সচিববৃন্দ উপস্থিত থাকবেন।

দলের পক্ষ থেকেনসংশ্লিষ্ট সব নেতাদের যথাসময়ে যৌথসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত