ঢাকার উদ্দেশে বেরিয়ে নিখোঁজ আনন্দমোহনের শিক্ষার্থী, উৎকণ্ঠায় পরিবার

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পিএম

মোবাইল ও ল্যাপটপ সার্ভিসিংয়ের করাতে ঢাকার উদ্দেশে বেরিয়ে নিখোঁজ রয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা ও আনন্দমোহন কলেজে মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থী তারেক আজিজ (২৬)। নিখোঁজের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি কলেজ ছাত্র তারেক আজিজের। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ নিয়ে শুক্রবার ভুক্তভোগী পরিবার ঢাকার তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

তারেকের বাড়ি উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে। তিনি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তারেক পরিবারের সঙ্গে ময়মনসিংহ শহরের আকুয়া হাজিবাড়ী মোড় এলাকায় বসবাস করতেন। তিনি ময়মনসিংহের আনন্দমোহন কলেজের মাস্টার্স উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থী।

তারেক আজিজের বড় ভাই সৈয়দ মোশাররফ হোসেন সরকার বলেন, ঘটনার দিন সকালে মোবাইল ও ল্যাপটপ সার্ভিসিং করাতে ঢাকার উদ্দেশে বেরিয়ে যায় তারেক। ঢাকার বসুন্ধরা শিপিং মলে মোবাইল ও ল্যাপটপ সার্ভিসিং করে ফেরার সময় বৃহস্পতিবার রাতে তার মোবাইলে সংযোগ করা সম্ভব হচ্ছিল না। সেদিন রাত যত গভীর হচ্ছিল, ততোই আমাদের উদ্বেগ বাড়ছিল। তারপর আমরা ঢাকাসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ-খবর নিয়েও সন্ধান পাইনি।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার এসআই মাসুম বিল্লাহ জানান, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু এখনও কোনও সন্ধান পাইনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত