নতুন কোচের সন্ধানে বাফুফে

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১২:৫২ এএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাগআউটে হাভিয়ের কাবরেরার অধ্যায় কি শেষ হতে চলেছে, নাকি নতুন মেয়াদে থাকছেন এই স্প্যানিশ কোচ? এই অমীমাংসিত প্রশ্ন সামনে রেখেই গতকাল শনিবার সভায় বসেছিল বাফুফের নবগঠিত ন্যাশনাল টিমস কমিটি। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভাশেষে জানানো হয়, বাংলাদেশ এখন নতুন কোচের সন্ধানে। তবে বর্তমান কোচ কাবরেরার জন্য দরজা একেবারে বন্ধ হয়ে যায়নি; তাকেও লড়তে হবে নতুন প্রার্থীদের সঙ্গে।

বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেন, ‘আমরা এখন থেকেই নতুন কোচের সন্ধানে নামছি। ইন্টারভিউ নেব সবার। প্রয়োজনে কাবরেরাও ইন্টারভিউ দিতে পারবেন। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিটি।’

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত