হিসাববিজ্ঞান

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১২:১৬ এএম

ষষ্ঠ অধ্যায় : জাবেদা

বহুনির্বাচনী প্রশ্নোত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জনাব রিয়াজ ৫% বাট্টায় বাকিতে ১০,০০,০০০ টাকার পণ্য ক্রয় করেন। ১০ দিন পর মূল্য পরিশোধকালে তিনি ২% বাট্টা পেলেন।

১. জনাব রিয়াজ তার হিসাবের বইতে বাট্টা বাবদ কত টাকা লিখবেন?

ক. ৫,০০০ টাকা              খ. ৮,০০০ টাকা

গ. ১,৯০০ টাকা               ঘ. ২,০০০ টাকা

২. ১০ দিন পর তিনি পাওনাদারকে কত টাকা পরিশোধ করলেন?

ক. ৯৮,০০০ টাকা                        খ. ৯৫,০০০ টাকা

গ. ৯৩,১০০ টাকা             ঘ. ৯৩,০০০ টাকা

৩. কোন নামে হিসাব খোলা হয় না?

ক. পাওনাদার                 খ. দেনাদার

গ. বকেয়া বেতন              ঘ. চেক

৪. কারবারে ব্যবহারের উদ্দেশ্যে ক্রীত সম্পত্তি বিক্রয় করা হলে তা সংশ্লিষ্ট সম্পত্তি হিসাবে

ক. ক্রেডিট করা হয়                       খ. ডেবিট করা হয়

গ. ডেবিট-ক্রেডিট উভয়ই করা হয়    ঘ. কোনটিই করা হয় না

৫. জাবেদার বিকল্প নাম কী?

ক. শ্রেণিবদ্ধকরণ              খ. শনাক্তকরণ

গ. লিপিবদ্ধকরণ               ঘ. সংক্ষিপ্তকরণ

৬. বাট্টা কত প্রকার?

ক. ২ প্রকার                                খ. ৩ প্রকার

গ. ৫ প্রকার                                 ঘ. ৭ প্রকার

৭. কোনটি নগদ টাকায় পাওয়া যায় না?

ক. প্রাপ্ত কমিশন               খ. প্রাপ্ত বাট্টা

গ. প্রাপ্ত সুদ                                 ঘ. প্রাপ্ত বেতন

৮. ধারে বিক্রয়ের ক্ষেত্রে কারও নাম না থাকলে ডেবিট হবে

ক. পাওনাদার হিসাব                    খ. দেনাদার হিসাব

গ. বাট্টা হিসাব                 ঘ. মূলধন হিসাব

৯. চেক মারফত কোন পাওনা আদায় হলে ডেবিট হবে

ক. ব্যাংক হিসাব               খ. চেক হিসাব

গ. পাওনাদার হিসাব                     ঘ. নগদান হিসাব

১০. জনাব রায়হান ১,০০,০০০ টাকায় পণ্য ক্রয় করে তার ৫০% নগদ ও ৪০% চেকে পরিশোধ করল। ক্রয় বইতে কত টাকা লিপিবদ্ধ করতে হবে?

ক. ১,০০,০০০                খ. ৯০,০০০

গ. ৪০,০০০                                ঘ. ১০,০০০

১১ . জাবেদা বলতে বোঝায়

ক. একটি পূর্ণ হিসাব

খ. একটি সংক্ষিপ্ত হিসাব

গ. লেনদেনের ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ

ঘ. চূড়ান্ত হিসাব

১২. ব্যাংক হতে উত্তোলন করা হলে কোন হিসাব ডেবিট হবে?

ক. নগদান হিসাব             খ. ব্যাংক হিসাব

গ. উত্তোলন হিসাব                        ঘ. মূলধন হিসাব

১৩. দোকান হতে পণ্য চুরি ১,০০০ টাকা, এখানে ডেবিট দিকে কোনটি বসবে?

ক. পণ্য চুরি হিসাব                        খ. নগদান হিসাব

গ. ক্রয় হিসাব                  ঘ. বিবিধ ক্ষতি হিসাব

১৪. জাবেদাকে কীসের সহকারী বই বলা হয়?

ক. ক্রয় জাবেদার             খ. বিক্রয় জাবেদার

গ. রেওয়ামিলের               ঘ. খতিয়ানের

১৫. মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের কোন খরচ প্রদান করলে ক্রেডিট হবে

ক. মূলধন হিসাব              খ. মালিক হিসাব

গ. নগদান হিসাব             ঘ. পাওনাদার হিসাব    

১৬. কোনটির নামে কোনো হিসাব হয় না?

ক. পণ্য                          খ. ক্রয়

গ. বিক্রয়                                    ঘ. বেতন

১৭. ব্যবহারের উদ্দেশ্যে ক্রীত কোনো সম্পত্তি বিক্রয় করা হলে হিসাবকে ক্রেডিট করতে হয়?

ক. আয়                          খ. সংশ্লিষ্ট দায়

গ. সংশ্লিষ্ট সম্পত্তি              ঘ. ব্যয়

১৮. কোন বস্তুর নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে ক্রয় সম্ভব হলে, যতটুকু মূল্য কম পরিশোধ করা হয় তাকে কী বলে?

ক. বাট্টা                          খ. কারবারি বাট্টা

গ. নগদ বাট্টা                  ঘ. মওকুফ বাট্টা

উত্তর

১. গ, ২. গ, ৩. ঘ, ৪. ক, ৫. গ, ৬. ক, ৭. খ, ৮. খ, ৯. ক, ১০. ঘ, ১১. গ, ১২. ক, ১৩. ঘ, ১৪. ঘ, ১৫. ক, ১৬. ক, ১৭. গ, ১৮. ক

লেখক : সহকারী অধ্যাপক, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত