২৪ ঘণ্টায় পনেরো জাহাজ অতিক্রম করল হরমুজ

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১২:১৩ পিএম

মধ্যপ্রাচ্যের সাগরপথ হরমুজ প্রণালী নিয়ে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেও গত ২৪ ঘন্টায় পনেরোটি জাহাজ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথটি অতিক্রম করেছে বলে ইরানের ফার্স নিউজ এজেন্সি এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানাচ্ছে।

এ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রশাসনের লিখিত অনুমোদন নিয়ে গত ২৪ ঘণ্টায় এই জাহাজগুলো প্রণালী দিয়ে যান চলাচল করেছে। তবে, এই সংখ্যা যুদ্ধ শুরুর আগের সাধারণ সময়ের তুলনায় প্রায় নব্বই শতাংশ কম, যা সংকটপূর্ণ নিরাপত্তা অবস্থার প্রতিফলন।

গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা, সামরিক হামলা ও পাল্টা হামলার কারণে এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সামান্য পরিসরে জাহাজ চলাচল শুরু হলেও এটি স্থায়ী হবে হবে কি না তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, কারণ প্রণালির নিরাপত্তা ও রাজনৈতিক নিয়ন্ত্রণ এখনো অস্থিতিশীল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত